1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারী প্রেসক্লাবে লোক কবি আব্দুল গফফারের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬২ Time View

স্টাফ রির্পোটার: বোয়ালমারী প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত প্রবীণ পত্রিকা পরিবেশক ও লোক কবি আব্দুল গফফারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর সকাল ১১টায় বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বার্তা টাওয়ারে এ আয়োজন করা হয়।

স্মরণসভায় বক্তারা আব্দুল গফফারের মানবিক গুণাবলী, সাহিত্যকর্ম ও শায়েরীর দিকগুলো তুলে ধরেন। তারা বলেন, তিনি ছিলেন সুরের এক অনন্য জাদুকর, যিনি নিজস্ব ভঙ্গিতে কবিতা, শায়েরী ও সংবাদ পরিবেশন করতেন। তার পরিবেশনা শুনতে লোকসমাগম ঘটত। প্রয়াত এ লোক কবির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালন করেন চরধোপাপাড়া দারুল ‍উলুম মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হাফেজ মাও. আ. কুদ্দুস সুলতানী।

উক্ত সভায় বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি অ্যাড. কোরবান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন এসডিসির সিনিয়র সহকারী পরিচালক আলহাজ্ব খন্দকার নজরুল ইসলাম, সমাজ সেবক সুমন রাফি, পরিবারের পক্ষে বক্তব্য রাখেন প্রয়াত আব্দুল গফফারের মেঝো ছেলে ও চরধোপাপাড়া দারুল ‍উলুম মাদ্রাসার শিক্ষক মাও. হাবিবুর রহমান, অন্য দুই ছেলে মাহাবুবুর রহমান ও শাহ আলম, প্রয়াত আব্দুল গফফারের ভাই আবু বক্কার শেখ।

সাংবাদিক মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, ঢাকার ডাক প্রতিনিধি ও প্রচার সম্পাদক এম জামান, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আমীর চারু বাবলু, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার অপু, খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি, দৈনিক সংগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন, কালের খেয়া প্রতিনিধি টুটুল বসু, আমার দেশ প্রতিনিধি এস এম রুবেল, ভোরের চেতনা প্রতিনিধি রবিউল খান, দৈনিক আমার বার্তা প্রতিনিধি মোহাম্মাদ ইমরান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION