
প্রশাসনের চোঁখে ধুলো দিয়ে এবং কতিপয় সাংবাদিক ম্যানেজ করে বোয়ালমারী উপজেলার তামার হাজী গ্রামে ড্রেজার দিয়ে কাটা হচ্ছে মাটি। ড্রেজারের মালিক জাকারিযয়াকে ইতিপূর্বে ৫০ হাজার টাকা জরিমানা করা হলেও থামছে না তার এই অবৈধ কর্ম। বিশ্বস্ত একাধিক সূত্রে জানা গেছে কতিপয় সাংবাদিক আর্থিক সুবিধা গ্রহণ করে তাকে সাহস জোগাচ্ছে। অন্যদিকে ডিসি এবং ইউএনওকে ভুল বুঝিয়ে এই অবৈধ কর্মটি চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় জমির আশপাশের মালিকরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছে। এ বিষয়ে দুই দিন আগে সহকারী কমিশনার ভূমি এর কাছে জানতে চাইলে তিনি জানান, তহশীলদেরকে কাজ বন্ধ করার জন্য পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনাস্থলে তিনি গিয়াছিলেন এবং এলাকাবাসী গোরস্থানে যাওয়ার রাস্তার জন্য মাটির প্রয়োজন বলে দাবি জানালে জেলা প্রশাসক এর নিকট কথা বলে দুইদিন তাদেরকে গোরস্থানের রাস্তার জন্য সময় দেয়া হয়। সরোজমিনের রিপোর্ট হচ্ছে, গোরস্থানের রাস্তার কথা বলে প্রশাসনের চোঁখে ধুলো দিয়ে এই অবৈধ কর্ম চালিয়ে যাচ্ছে জাকারিয়া এবং তার ওই এলাকার সাঙ্গোপাঙ্গ প্রতিবায় সুবিধাভোগী ব্যক্তি। বিষয়টি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ায় এলাকায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।