1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ 

বোয়ালমারীতে পাটজাত পণ্যের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২০৫ Time View

স্টাফ রিপোর্টার # বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মহিলা সমবায়ীদের কর্ম সংস্থানের লক্ষ্যে উদ্যোক্তা তৈরির নিমিত্তে পাটজাত পণ্য বিষয়ে ফরিদপুরের বোয়ালমারীতে পাটজাত পণ্যের উপর ৫ দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচী হাতে নিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন । বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা হল রুমে এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আফজাল হোসেন,কৃষি কর্মকর্তা মোঃ আলবির রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন ও উপজেলা প্রকৌশলী পূর্ণেন্দু সাহা বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় মোট ৩০ জন নারী প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেছেন। এদেরকে বিচিত্র ধরনের ব্যাগ,টিস্যু বক্স সহ বিভিন্ন পাটজাত পণ্য তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন বিশিষ্ট নারী উদ্যোক্তা আলেয়া বেগম। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,আমাদের সমাজে নারীরা আর্থসামাজিক ভাবে দূর্বল।একারণে তারা পরিবারে নিগৃহীত হওয়া সহ অসহায় জীবন যাপন করেন। তাই প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একজন নারী যদি উপার্জনক্ষম হন তবে তিনি শুধু নিজে নন,এতে পরিবার যেমন উপকৃত হয় তেমনি দেশও সমৃদ্ধির পথে এগিয়ে যায়। সকল প্রশিক্ষণার্থীকে গুরুত্ব সহকারে হাতের কাজ শেখার আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION