1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ  বোয়ালমারীতে চাঁদাবাজির অভিযোগে আ’লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রদল নেতার মতবিনিময়

  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২১৬৯ Time View

দীপঙ্কর পোদ্দার অপু #
ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দিন খান সৈকতের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বার্তা টাওয়ারে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং ২৪ এর গণ অভ্যুত্থানের নেতা বুরহান উদ্দিন খান সৈকত বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কদমী গ্রামের ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। একই সাথে একজন অভিনেতা এবং ঢাকা প্রিমিয়ার লীগের প্রথম শ্রেণির ক্রিকেটার।
মতবিনিময়কালে বুরহান উদ্দিন খান সৈকত বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বারবার কারাবরণ এবং হামলার শিকার হয়েছি। আমি অসংখ্য মামলার আসামী হয়েছি। তবুও দীর্ঘ ফ্যাসিবাদের সময়ে একদিনের জন্যও রাজপথ ছেড়ে যাইনি।’ তিনি আরো বলেন, ‘আমি আমার রাজনৈতিক জীবনে সব সময় নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করছি।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি কাজী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক এম এম জামান, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার, খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি, সংগ্রাম প্রতিনিধি মাওলানা রফিকুল ইসলাম, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হাসান লিমন, খোলা কাগজের জেলা প্রতিনিধি সনৎ চক্রবর্তী, প্রতিদিনের কাগজ প্রতিনিধি মুকুল বসু, আমার বার্তা প্রতিনিধি মোহাম্মাদ ইমরান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION