1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

ফরিদপুর ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিল্পপতি আবুল বাসার খানের আত্মপ্রকাশ

  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২১১ Time View

বোয়ালমারী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর–১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার ঘোষণা দিয়েছেন মধুখালীর রাজ্জাক জুট মিলের কর্ণধার বিশিষ্ট শিল্পপতি মো. আবুল বাসার খান। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে মধুখালীতে রাজ্জাক জুট মিল প্রাঙ্গণে তিন উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থীতার ঘোষণা দেন।

মতবিনিময় সভায় আবুল বাসার খান বলেন, জাতীয় নির্বাচন আর বেশি দূরে নয় এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোটবেলা থেকেই জনপথের নেতৃত্ব গ্রহণের স্বপ্ন লালন করেছেন উল্লেখ করে তিনি জানান, সেই লক্ষ্য থেকেই তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।

নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে জীবনের শুরুতেই নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। ছাত্রজীবনে তিনি জামালপুর ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। জনমানুষের সুখে–দুঃখে পাশে থাকার অভ্যাসই তাকে রাজনীতিতে সক্রিয় করে তোলে বলে তিনি উল্লেখ করেন।

আবুল বাসার খান আরো বলেন, ফরিদপুর–১ আসনে রাজনৈতিক নেতৃত্বের অচলাবস্থা ও মানুষের সমস্যা তার প্রার্থীতার অন্যতম কারণ। তিনি দাবি করেন, দীর্ঘদিনের অবহেলায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই পরিস্থিতি পরিবর্তনেই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION