
গত ০৬ অক্টোবর ২০২৫ইং তারিখে সাপ্তাহিক আল-হেলাল পত্রিকায় ‘অর্থ আত্মসাতের অভিযোগ মাথায় নিয়ে মাদরাসা অধ্যক্ষের বিদেশ ভ্রমণ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। উদ্দেশ্য প্রনোদিত ভাবে ভাবমূর্তি নষ্ট করার জন্য উক্ত অভিযোগ উত্থাপন করা হয়েছে। এ বিষয়ে অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ এর নিকট কোন কিছু জিজ্ঞাসাবাদ করা হয় নাই। সকল শৃঙ্খলা ও নীতিমালা অনুসরণ করে গর্ভনিং বডির কাছ থেকে ছুটি অনুমোদন সাপেক্ষে উক্ত সময়ে প্রশাসনিক একাডেমিক ও সকল অর্থনৈতিক কার্যক্রম বুঝিয়ে দিয়ে ছুটি নিয়ে গিয়েছিলাম। তা স্বত্ত্বেও আমার অজ্ঞাতসারে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় প্রতিষ্ঠান ও আমার ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
-(এম. এম. জিয়াউল কাইয়ুম মিয়া)
অধ্যক্ষ
বাইখীর বনচাকী কামিল মাদরাসা
বোয়ালমারী, ফরিদপুর।