1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

আলফাডাঙ্গায় শীতার্তদের মাঝে সাহাবুদ্দিন আহমেদ নিউটন মিয়ার কম্বল বিতরণ

  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৯ Time View

আলফাডাঙ্গা সংবাদদাতা: ফরিদপুরের আলফাডাঙ্গায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন ফরিদপুর জেলা মৎস্যজীবীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও বিএনপি নেতা মো. সাহাবুদ্দিন আহমেদ (নিউটন মিয়া)। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট বাঁশতলা বাজারে বিএনপির অফিসে স্থানীয় অসহায় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করেন তিনি।

কম্বল বিতরণ পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় মো. সাহাবুদ্দিন আহমেদ (নিউটন মিয়া) বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আপনারা সকলে তাঁর জন্য দোয়া করবেন। তিনি যেনো সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। তীব্র শীতে আপনাদের পাশে দাঁড়াতে পেরে অনেক ভালো লাগছে। ভবিষ্যতেও আমার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধীনের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহবান জানান তিনি।

স্থানীয়রা দরিদ্র জনগোষ্ঠী শীতবস্ত্র কম্বল পেয়ে উচ্ছাস প্রকাশ করেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION