1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

মহান বিজয় দিবসে ফরিদপুর ১ আসনের তিন উপজেলায় এনসিপির বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে এনসিপির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা এনসিপির আহবায়ক ও ফরিদপুর ১ আসনের এনসিপির মনোনয়ন প্রত্যাশী মো. হাসিবুর রহমান (অপু ঠাকুর) শোভাযাত্রাটির নেতৃত্বে দেন। শোভাযাত্রায় ফরিদপুর জেলা এনসিপির সদস্য সচিব সাইফ হাসান খান সাকিবসহ নেতাকর্মীরা অংশ নেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে বোয়ালমারী রেলস্টেশন থেকে শোভাযাত্রাটি যাত্রা শুরু করে মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বোয়ালমারী রেলষ্টেশনে এসে শেষ হয়। স্বাধীনতার চেতনা ধারণ করে বিজয়ের এই দিনে শোভাযাত্রায় কয়েকশ মোটরসাইকেলে অংশ নেয় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। জাতীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

শোভাযাত্রাটি আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীর গুরুত্বপূর্ণ বাজারে পৌঁছালে গুরুত্বপূর্ণ পয়েন্টে তাৎক্ষণিকভাবে পথসভায় রূপ নেয়। পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে মো. হাসিবুর রহমান (অপু ঠাকুর) বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বলেন , মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের আত্মপরিচয়ের ভিত্তি। এই বিজয়ের চেতনা ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ফরিদপুর-১ আসনের আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলায় উন্নয়নের নামে বহু প্রতিশ্রুতি দেওয়া হলেও শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের বাস্তব অগ্রগতি খুবই সীমিত। এখনও বহু গ্রামীণ সড়ক কাঁচা, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে এবং তরুণ সমাজ কর্মসংস্থানের সুযোগ না পেয়ে হতাশ হচ্ছে। এই অবস্থার পরিবর্তনে তিনি মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নয়, মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ করে গড়ে তোলা এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই তার রাজনীতির মূল লক্ষ্য। মহান বিজয় দিবসে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও এলাকার উন্নয়নে কাজ করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION