1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

একেই বলে অরজিনাল মফিজ

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২২ Time View

স্টাফ রিপোর্টার: বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের আলহাজ্ব মুজিবুর রহমান আমিন রেনীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে গত ৭ জুন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র স্কুল প্রাঙ্গনে এলাকার লোকজনের উপস্থিতিতে অ্যাড. সিরাজুল ইসলামের প্রস্তাবনায় সর্বসম্মতিক্রমে দেলোয়ার হোসেনকে দাতা সদস্য হিসেবে মেনে নেয়া হয়। কিন্তু তার আপন সহোদর উচ্চ শিক্ষিত মফিজুর রহমান মফিজ বিরোধিতা করেন। বিরোধিতার কারণ তিনি ওই বিদ্যালয়ের দাতা সদস্য হতে চান। দাতা সদস্য হয়ে তিনি সভাপতিও হতে চান বলে জানা গেছে। ওই বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন মফিজুর রহমানের স্ত্রী রুলিয়া পারভীন। কিন্তু দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন মরহুম মুজিবুর রহমান আমিনের সুযোগ্য সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব অ্যাড. দেলোয়ার হোসেন। শুধু নিজ বিদ্যালয়ই নয়, দীর্ঘদিন ধরে আশপাশের এলাকার দরিদ্র লোকদের মানবিক সহায়তা করে আসছেন তিনি।
এছাড়া আলহাজ্ব অ্যাড. দেলোয়ার হোসেন বেস্ট ইয়ার্ন এন্ড সোয়েটারের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব মুজিবুর রহমান আমিন ওয়াকফ এস্টেটের প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লি এবং গাজীপুর সুতা ও সোয়েটার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। আলহাজ্ব দেলোয়ার হোসেন বিদ্যালয়টির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অন্যান্য অনুষ্ঠানগুলো আন্তরিকভাবে সহযোগিতা করে থাকেন। বর্তমানে তিনিই দাতা সদস্য হিসেবে আছেন তিনি বিভিন্ন প্রোগ্রামে কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য পুরস্কার প্রদান করে থাকেন। তার সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানের জন্য মাত্র কয়েক বছর আগে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিকে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকলে উপজেলার একটি প্রথম সারির বিদ্যালয় হিসেবে বিবেচনা করে।
মফিজুর রহমান শুধু শিক্ষা প্রতিষ্ঠানটির বিরোধিতা করছেন না, তার বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসারও বিরোধিতা করছেন। ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের এহেন কর্মকান্ডে এলাকায় স্লোগান উঠেছে, একেই বলে অরজিনাল মফিজ।
এই মফিজ এতোটাই নিকৃষ্ট যে কৌশলে স্ত্রীকে অভিভাবক সদস্য মনোনীত করে এখন নিজে দাতা সদস্য হওয়ার বায়না ধরায় এলাকার সচেতন মহলে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এদিকে মফিজুর রহমান মফিজ জানান, ওই স্কুলে আমার বাবা ৩০ শতাংশ এবং আমি ৮ শতাংশ জমি দান করেছি। এই হিসেবে আমিই দাতা সদস্য হওয়ার যোগ্য। এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে। তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION