1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ 

বোয়ালমারীতে গুনবহা ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল বাশারের পূজামন্ডপ পরিদর্শন

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৮৮৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার বিপ্লব বৃহস্পতিবার (১৪.১০.২১) সন্ধ্যায় বিভিন্ন পূজামন্ডপ ও মোটর শোডাউন করেছেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক খোঁজ-খবর নেন।
প্রায় শতাধিক গাড়িবহর নিয়ে ইউনিয়নের গুনবহা, বাগুয়ান, ধোপাপাড়া এলাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও চাপলডাঙ্গা, দিঘীরপাড়, হরিহরনগর, নদীয়ারচাঁদ, ভেন্নাতলা বাজারসহ বিভিন্ন এলাকা ব্যাপক গণসংযোগ করেন। এ সময় বিভিন্ন পূজামন্ডপে সংক্ষিপ্ত বক্তব্যে গুনবহা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক আবুল বাশার বিপ্লব বলেন, ইতোপূর্বে এলাকার অবহেলিত মানুষের সুখ-দুঃখে যেভাবে আপনাদের পাশে ছিলাম আগামীতেও সেইভাবে আপনাদের পাশে থেকে সেবা করে যেতে চাই। ব্যাপক পরিসরে আপনাদের সেবা ও গুনবহা ইউনিয়নের সামাজিক অবকাঠামোর উন্নয়ন করতেই আমি চেয়ারম্যান প্রার্থী। আপনাদের দোয়া ও সমর্থন চাই। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে আপনাদের সাথে নিয়ে গুনবহা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে জোরালো ভূমিকা পালন করবো। এর আগে আবুল বাশার বিপ্লবের নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য তালতলা বাজারে একটি অফিস উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মো. আব্দুল হক শেখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহ্ মো. জাকারিয়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক বজলুল করিম চাঁদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বায়জিদ খান রাব্বি, ফারুক হোসেন জয়, নাজমুল হোসেন, কাজী জাকারিয়া, পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION