1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

মরা গরুর মাংস বিক্রি করায় সালাউদ্দিনের ৩০ হাজার টাকা জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৭০২ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে একটি মাংসের দোকানে অভিযান চালিয়ে প্রায় দুই মন ওজনের মরা গরুর মাংস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অভিযুক্ত মাংস ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে স্থানীয় অডিটোরিয়াম সংলগ্ন কাঁচা বাজারের মাংস ব্যবসায়ী মোঃ সালাউদ্দিন শেখকে এই জরিমানা করা হয়। এ সময় অভিযুক্ত দোকান মালিক কৌশলে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের শেখ জয়নাল আবেদীনের ছেলে সালাউদ্দিন শেখ একজন মাংস ব্যবসায়ী। তিনি মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে অজ্ঞাত স্থান থেকে একটি মরা গরু জবাই করে ওই গরুর মাংস বিক্রির উদ্দেশ্যে অডিটোরিয়াম সংলগ্ন তার দোকান তোলেন। মাংস দুর্গন্ধযুক্ত ও বিকৃত চেহারার হওয়ায় তা দেখে ক্রেতা সাধারণের মাঝে সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা সেনেটারী ও নিরাপদ খাদ্য কর্মকর্তা ফরিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মাংস দেখে ব্যবসায়ী সালাউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করতেই তিনি কৌশলে দোকান ফেলে পালিয়ে যান। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। তিনি অবশিষ্ট মাংস জব্দ করেন। মঙ্গলবার দুপুর তিনটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক অভিযুক্ত মাংস ব্যবসায়ী সালাহউদ্দিন শেখকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এরূপ করলে জেল দেয়া হবে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION