প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৬:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২১, ৬:৩৬ পি.এম
বোয়ালমারীতে ভোক্তা অধিকার অবহিতকরণ-বাস্তবায়ন সভা

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ২০২১-২২ অর্থবছরের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১টার দিকে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা ও রেখা পারভীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক কোরবান আলী, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বোয়ালমারী শাখার সভাপতি মহাব্বত জান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, খাদ্য নিরাপত্তা ও বাজার নজরদারি বিষয়ে সকলের সচেতনতা বাড়ানো দরকার। এ সময় সরকারি-বেসরকারী কর্মকর্তাবৃন্দ, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দসহ ক্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.