1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

জনতার ভালোবাসায় সিক্ত আব্দুল মান্নান মোল্যা

  • Update Time : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৭৯৬ Time View

বোয়ালমারী প্রতিনিধি: আপামর জনতার ভালোবাসায় সিক্ত হলেন কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা। গত পৌরসভা নির্বাচনে তিনি একটি মামলায় জেলে থেকে বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে কাউন্সিলর নির্বাচিত হন। এর আগে ওই ওয়ার্ডে দুইবার নির্বাচিত কাউসিলর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘ ১০ মাস কারাভোগের পর ০১ নভেম্বর তিনি জামিনে মুক্তি পান । কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যার মুক্তি উপলক্ষে বিশাল এক মোটর শোডাউনের আয়োজন করে তাঁর কর্মী সমর্থকেরা। তাকে স্বাগত জানাতে বোয়ালমারী বাসস্ট্যান্ড থেকে সকাল ১১টায় প্রায় ৫শতাধিক মোটরসাইকেল, অর্ধশত মাইক্রোবাস ও কয়েকটি পিকাপের বহরে হাজারো কর্মী সমর্থক জড়ো হয় মাঝকান্দি বাস টার্মিনাল চত্বরে। কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যার আগমনের পর তাকে ফুল দিয়ে বরণ করে নেন তারা। মাঝকান্দি থেকে আসার সময় বিশাল মোটর শোডাউনটি বোয়ালমারী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে আসে।
বেলা সাড়ে ১২টায় বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন মুশা মিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা। এ সময় উপজেলা চেয়ারম্যান মুশা মিয়া মান্নান মোল্যাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে উপজেলা পরিষদ থেকে মোটর শোডাউনটি ৯নং ওয়ার্ডের (কলারণ, লোকলাথ ও কুশাডাঙ্গা) বিভিন্ন এলাকা প্রদিক্ষণ করে মান্নান মোল্যার বাড়িতে এসে শেষ হয়। এ সময় এলাকার অসংখ্য নারী-পুরুষ, কর্মী, সমর্থক তাকে দেখতে ভীড় জমায়। তারা ফুলের মালা দিয়ে তিনবারের নির্বাচিত কাউন্সলর আব্দুল মান্নান মোল্যাকে বরণ করে নেন।
এ সময় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আব্দুল মান্নান মোল্যা বলেন, আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসায় জেলে থেকেই আমি বিপুল ভোটের ব্যবধানে কাউন্সিলর নির্বাচিত হয়েছি। নির্বাচনে টাকা, শ্রম, সময় ও সমর্থন দিয়ে আপনারা আমাকে বিজয়ী করেছেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমি আপনাদের পাশে থাকতে চাই। ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো, ইনশাআল্লাহ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডা. সোলায়মান মোল্যা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. হান্নান মোল্যা, পৌর যুবলীগের আহ্বায়ক আহাদুল করিম আহাদ, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন মাহি, রাজিবুল ইসলাম সজিব, মারুফ, সুজন, রোকমান মীরসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION