1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

সাংবাদিকদের সাথে সদ্য কারামুক্ত কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যার মতবিনিময়

  • Update Time : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৬৮৬ Time View

বোয়ালমারী প্রতিনিধি: বোয়ালমারীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন সদ্য কারামুক্ত বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা। বুধবার ০৩ নভেম্বর সন্ধ্যায় সাপ্তাহিক বোয়ালমারী বার্তা কার্যলয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে তিনি বলেন, রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য একটি মহলের দায়েরকৃত মামলায় দীর্ঘ ১০ মাস কারাভোগ করি। কারাগারে থাকাবস্থায় গত পৌর নির্বাচনে আমার কর্মী সমর্থকরা আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে। তাদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসায় আমি আপনাদের মাঝে ফিরে এসেছি। আমি জেলে থাকা অবস্থায় গণমাধ্যমকর্মীরা লেখনীর মাধ্যমে আমার পাশে থেকেছেন। এ জন্য আমার কর্মী সমর্থক ও বোয়ালমারীর গণমাধ্যমকর্মীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আশা করি ভবিষ্যতেও আপনারা আমার পাশে থাকবেন। যাতে আপনাদের সাথে নিয়ে একটি আদর্শ ভিত্তিক জনপদ গঠনে আমৃত্যু কাজ করে যেতে পারি।
এ সময় বক্তব্য রাখেন বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, দৈনিক দিনকাল প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, দৈনিক সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, সাপ্তাহিক আগামীর প্রত্যাশা প্রকাশক ও সম্পাদক মুরশিদ আহমেদ সিকদার লিটু প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত সাংবাদিক জাকির হোসেন, রেজাউল করিম, আমীর চারু বাবলু, এরশাদ সাগর, হাসান মাহমুদ মিলু, বিপ্লব হোসেন, টুটুল বসু, এসএম রুবেল, লুৎফর রহমান, ব্যবসায়ী ফরিদ হোসেন, বাউল কবি লুৎফর রহমান বয়াতী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION