1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

‘চমক দেখালেন পলাশ বিশ্বাস‘ ইউপি সদস্য থেকে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৬৯৪ Time View
বোয়ালমারী প্রতিনিধি: আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে চমক দেখিয়েছেন জনপ্রিয় দুই চেয়ারম্যান প্রার্থী। একজন ১০ নম্বর ময়না ইউনিয়নে পলাশ বিশ্বাস। তিনি আওয়ামী মৎস্যজীবীলীগের ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য, ময়না ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও মৎস্যজীবী হিসেবে ৫ বার জেলা চ্যাম্পিয়ন। অপরজন ৭ নম্বর পরমেশ্বরদী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান ইউপি সদস্য মো. সোলাইমান মোল্যা। মেয়াদ শেষ হওয়ার আগেই ওই ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল মারা যাওযায় সোলাইমান মোল্যা প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন। গত বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ময়না ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে পলাশ বিশ্বাস রাতে এলাকায় পৌঁছালে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা সাতৈর বাজারে জড়ো হয়। এ সময় হাজারো লোকজন পলাশ বিশ্বাসকে নিয়ে মোটর শোভাযাত্রার মাধ্যমে গোহাইলবাড়ি-গৌরিপুর-হাটখোলার চর হয়ে ময়না ইউনিয়ন পরিষদ চত্বরে রাতে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন, নৌকার প্রার্থী পলাশ বিশ্বাস, ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক লুৎফর রহমান মৃধা, যুবলীগের সভাপতি জিয়াউর রহমান লিংকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক প্রমুখ, সংশ্লিষ্ট ওয়ার্ড আ.লীগের সভাপতি মান্নান বিশ্বাস ও সাধারণ সম্পাদক ফিরোজুল হাসান প্রমুখ । নেতাকর্মীরা পলাশ বিশ্বাসকে নৌকার মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ফরিদপুর-১ আসের সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION