1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে মাদ্রাসার ছাত্রদের ওপর হামলা থানায় অভিযোগ

  • Update Time : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৬০২ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ডোবরা আল গফুরিয়া মাদ্রাস ও এতিম খানার শিক্ষক ও ছাত্রদের উপর হামলার অভিযোগ উঠেছে। এ নিয়ে মাদ্রাসার ছাত্র ও মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছোট ছেলে মো. জুনায়েদ বিন নাছের বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ওই অভিযোগকারীর বাবা মরহুম শাহ আবু নাছের ফখরুদ্দীন ১৯৭৫ সালে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা নিজ গ্রামে আল গফুরিয়া মাদ্রাসা ও এতিম খানা নামের মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ওই মাদ্রাসার পাশে রান্নাঘরের পাশে স্থাপনা তৈরী করতে ডোবরা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল হাসানকে নিষেধ করা হয়। এ বিষয়ে ১১ অক্টোবর জেলার অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট- এর বরাবর ১৪৪ ধারায় মামলা করা হয়। মামলা নং ৫৫৪/২১। এ আইনকে অমান্য করে ২৭ নভেম্বর শনিবার পৌনে ১টার সময় আবুল হাসানের নেতৃত্বে মাদ্রাসার পাশে আবারও রান্নাঘরের পাশে টয়লেট নির্মাণ কাজ শুরু করেন। সেখানে কাজ করতে মাদ্রাসার ছাত্র হাফেজ মাহমুদ নিষেধ করে। তখন তাকে সাজ্জাদুর রহমান শান্ত ও কেয়ারটেকার মাহফুজ মিলে বেধরক মারধর করেন। ওই ছাত্রকে ওবায়দুল্লাহ ও হুসাইন নামের ছাত্র উদ্ধার করতে গেলে তাকেও তারা মারধর করে। এমতাবস্থায় মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছোট ছেলে মো. জুনায়েদ বিন নাছের ঘটনা স্থলে গেলে তাকেও তারা মারধর করেন। তখন ৯৯৯ ফোন করে পুলিশকে ঘটনা স্থলে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ সময় স্থানীয়রা শিক্ষক ও ছাত্রদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ নিয়ে ওই মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা রোববার বিকেলে বোয়লমারী উপজেলার সামনে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেন। এসময় শিক্ষক ও মাদ্রাসার ছাত্ররা বলেন, অহেতু কারণে শিক্ষক ও ছাত্রদের উপর হামলা করা হয়েছে। অবিলম্বে ওই সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহবান জানান। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ নুরুল আলম বলেন, শিক্ষক ও ছাত্রদের উপর হামলার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে সত্য ঘটনা উদ্ঘাটনা করে আইনানুগ ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION