1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় অপহরনের অভিযোগে মামলা, গ্রেফতার ২

  • Update Time : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৭১১ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় তার এক কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বোয়ালমারী থানায় মামলা হয়েছে। স্থানীয় ও এজাহার সূত্রে জানা গেছে, গত ৮ ডিসেম্বর বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের মুন্সী আ. বারীর ছেলে মুন্সী সিরাজুল ইসলাম ওই ইউনিয়নের জয়পাশা বাজার থেকে বোয়ালমারী বাজারের দিকে ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জয়পাশা ব্রিজ পার হলে একই ইউনিয়নের কাজীপাড়া গ্রামের সিদ্দিক শেখের ছেলে মাসুদ শেখের নেতৃত্বে অর্ধশতাধিক জনের এক দল লোক মুন্সী সিরাজুল ইসলামের উপর অতর্কিতে হামলা চালায়। পরে তাকে অপহরণ করে কাজীপাড়া আকমালের বাড়ির সামনে একটি দোকানে আটকে রেখে অপহরণকারীরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় মাসুদ শেখ তার দল করতে বলে। মাসুদ শেখের দল না করলে এবং মাসুদের কথার বাইরে ভোট দিলে মুন্সী সিরাজুলকে জীবননাশের হুমকি দেন। এ ঘটনায় অজ্ঞাতনামা ৫০/৬০ জনসহ ১৬ এজাহারনামীয় আসামী করে ৮ ডিসেম্বর রাতে বোয়ালমারী থানায় মামলা হয়েছে। মুন্সী সিরাজুল ইসলাম বাদি হয়ে ১৪৩/৩৪১/৩২৩/৩৬৪/৩৮৫/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ধারায় ‘তুলে নিয়ে যাওয়া, আটক রাখা, অপহরণ করা, চাঁদাবাজিসহ ভয়ভীতি দেখানো’র অপরাধে এই মামলা করেন। পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে রাতেই ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন পরমেশ্বরদী ইউনিয়নের কাজীপাড়া গ্রামের আজাদ মোল্যা (৪৮) ও আজিজুল শেখ (৩৮)। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। প্রসঙ্গত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সী সিরাজুল ইসলাম উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আ. মান্নান মাতুব্বরের কর্মী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION