1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে নৌকার প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে যুবলীগের বর্ধিতসভা

  • Update Time : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৬৮৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠাতব্য ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে যুবলীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ বোয়ালমারী উপজেলা শাখার আয়োজনে সোমবার (১৩ ডিসেম্বর) উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. হান্নান মোল্যা ও পরিচালনা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী রায়হান রকি।
উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভায় যুগ্ম আহবায়ক মো. হান্নান মোল্যা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে উপজেলা যুবলীগ সর্বদা কাজ করে যাচ্ছে। দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীদেরকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করতে হবে।
তিনি বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদকদের উদ্দেশ্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন আমরা প্রত্যেকে কাধে কাধ মিলিয়ে তার পক্ষে কাজ করবো এবং নৌকার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবো। কোনো অবস্থাতেই দলের বাইরে কাজ করা যাবে না। যারা দলের বিরুদ্ধে কাজ করবে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য মো. কামরুল ইসলাম, মো. হাফিজুর রহমান, মো. জাহিদ মোল্যা, মো. কামরুল ইসলাম, যুবলীগ নেতা মহিউদ্দিন মাহিসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION