বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে নানা আয়োজন ১৬ ডিসেম্বর বিজয়ের সুবর্ণজয়ন্তী পালন করেছে জাতীয় শ্রমিকলীগ বোয়ালমারী উপজেলা শাখা। শ্রমিকলীগের নেতাকর্মীরা ভোর সাড়ে ৭টায় একটি বিজয় র্যালী বের করে। র্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকাল ৮টায় উপস্থিত শ্রমিকলীগের নেতাকর্মীদের নিয়ে শহীদদের গণকবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে বোয়ালমারী ওয়াপদা মোড়স্থ শ্রমিকলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.আইয়ুব আলী, মো. আরিফুজ্জামান আরিফ, খোকন সিকদার, বাবুল মোল্যা প্রমুখ। এ সময় নেতাকর্মীরা মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার শান্তি ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.