1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে অসহায় শীতার্ত মানুষের পাশে আদর্শ যুব কল্যাণ সংঘ ও পাঠাগার

  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ৭১৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আদর্শ যুব কল্যাণ সংঘ ও পাঠাগার। শুক্রবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় চালিনগরস্থ সংগঠনটির নিজস্ব কার্যালয়ে শতাধিক অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় আদর্শ যুব কল্যাণ সংঘ ও পাঠাগারের সভাপতি মো. হান্নান মিয়া রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বোয়ালমারী সদর ইউনিয়নের নবনির্বাচিত সদস্য মোঃ তৈয়ব আলী ঠাকুর, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুকসানা বেগম, আদর্শ যুব কল্যাণ সংঘ ও পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ হানজালা মিয়া, অর্থ সম্পাদক শেখ মোঃ সেকেন্দার আলী, দপ্তর সম্পাদক মোঃ নাসির আহম্মেদ প্রমুখ। সভাপতির বক্তব্যে হান্নান মিয়া রিপন বলেন, সম্মিলিতভাবে নানামুখী সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের লক্ষ্যে ২০০১ সালে আদর্শ যুব কল্যাণ সংঘ ও পাঠাগারের যাত্রা শুরু হয়। প্রতিবছরই আমরা হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকি। শুধু তাই নয়, সংগঠন সদস্যদের নিজস্ব অর্থায়নে আমরা সবসময়ই এলাকার দরিদ্র মেধাবী শিক্ষার্থী, কন্যাদায়গ্রস্থ পরিবার, গরিব রোগী, সুবিধাবঞ্চিত নারী-শিশুদের সাহায্য-সহযোগিতা করার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকি। এলাকার যুব সমাজকে সুন্দর-সঠিক পথে পরিচালনাসহ সমাজ ও মানবতার কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করার লক্ষ্যেই আদর্শ যুব কল্যাণ সংঘ ও পাঠাগারের আত্ম প্রকাশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION