বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৬নং ওয়ার্ডের ছোলনা গ্রামের বাসিন্দা আশিকুর রহমান আশিক ফরিদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি পদ পাওয়ায় বোয়ালমারী উপজেলা ছাত্রলীগ আনন্দ মিছিল করেছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা ছাত্রলীগ নেতারা পৌর শহর বাজারে আনন্দ মিছিল করে। ১৭ ফেব্রুয়ারী জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী (রিয়ান) ও সাধারন সম্পাদক মো. ফাহিম আহমদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আশিকুর রহমান আশিকের সহসভাপতি পদের কথা জানা যায়।
আনন্দ মিছিলে অংশ নেন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল, সাধারন সম্পাদক প্রান্ত সিদ্দিকী, পৌর ছাত্রলীগের সভাপতি আমিনুর ফাহিম, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম মৃদুল, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ প্রিন্স, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাফাত ইসলাম বাপ্পি প্রমুখ। এ ছাড়া আনন্দ মিছিলে উপজেলার কয়েকশ ছাত্রলীগ নেতাকর্মী অংশ গ্রহণ করে।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.