প্রিন্ট এর তারিখঃ জুন ২২, ২০২৬, ১১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২২, ৯:২০ পি.এম
নতুন ওসির যোগদান।

এফ এম জাহাঙ্গীর আলম শাহজাহান সালথা
প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন শেখ মোঃ সাদী।
বুধবার (১৩ এপ্রিল) সকালে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মোঃ সুমিনুর রহমান ওসির যোগ দেওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
সার্কেল এএসপি সুমিনুর বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যার দিকে শেখ মোঃ সাদী নতুন কর্মস্থলে যোগ দেন।
এর আগে ওসি শেখ সাদী মাদারীপুরের রাজৈর থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।
তার জন্ম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায়।
প্রসঙ্গত, সালথা থানায় এর আগের ওসি মোঃ আসিকুজ্জামানকে ঢাকায় বদলি করার পর সালথা থানার ওসির পদটি ফাঁকা ছিল,
শেখ মোঃ সাদী নতুন কর্মস্থলে যোগ দান করেন।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.