1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৯৫৪ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ  ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঞ্জিরা খানম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের লুৎফর রহমানের স্ত্রী। আঞ্জিরা খানমের ছয় বছর বয়সী এক ছেলে এবং পনের বছর বয়সী এক মেয়ে রয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, গৃহবধূ আঞ্জিরা খানমের স্বামী লুৎফর রহমান ঢাকায় বাবুর্চির কাজ করেন। সম্প্রতি তিনি বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে একটি বাড়ি করেছেন। বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় পাশের বাড়ি থেকে লাইন টেনে নতুন বাড়িতে শুক্রবার মিলাদ মাহফিলের আয়োজন করেন। অসাবধানতাবশত শনিবার দুপুরে আঞ্জিরা খানম বিদ্যুতায়িত হলে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক বলেন, হাসপাতালে আনার পর আঞ্জিরা খানমকে আমরা মৃত অবস্থায় পেয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION