1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে ৯ মোটরসাইকেল চালককে জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১১২৭ Time View
বোয়ালমারী প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অপরাধে নয় মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।
আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন বঙ্গবন্ধু সড়কের মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৯ (চ) ধারায় ৯ মোটরসাইকেল চালককে বিভিন্ন অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন- পৌরসভার ছোলনা গ্রামের রাকিবুল ইসলাম, পৌর সদরের সুজিত ব্যানার্জি, সঞ্জিত, নাসিম, আজিজুর রহমান, বোয়ালমারী সদর ইউনিয়নের চুকিনগর গ্রামের সেলিম শেখ, ঘোষপুর ইউনিয়নের রতনদিয়া গ্রামের নাইম ইসলাম, পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামের ইমরান, পাচুড়িয়া ইউনিয়নের চরনারানদিয়া গ্রামের মারুফ হোসেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৯ (চ) ধারায় ৯ মোটরসাইকেল চালককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION