1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

জমকালো আয়োজনে বন্ধু সংঘ বোয়ালমারী এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৬২৬ Time View

বোয়ালমারী প্রতিনিধি: জমকালো আয়োজনে ফরিদপুরের ঐহিত্যবাহী শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান বোয়ালমারী জর্জ একাডেমীর প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘বন্ধু সংঘ বোয়ালমারী’ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঈদের পরদিন (১১ জুলাই) সোমবার জর্জ একাডেমী প্রাঙ্গনে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে সুসজ্জিতভাবে সাজানো হয় জর্জ একাডেমী প্রাঙ্গন। একাডেমীর প্রধান ফটকে জমকালো গেট ও ভিতরের অংশে চোখধাঁধানো আলোকসজ্জা করা হয়। বিকেলে ‘বন্ধু সংঘ বোয়ালমারী’ এর সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হাড়িভাঙ্গা, ঝরাফুল, বেলুন ফুটানো, বাস্কেট বল ও লটারী। সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতির পর শুরু হয় জর্জ একাডেমীর প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা ও আলোচনা সভা। ফুলেল শুভেচ্ছায় প্রাক্তন শিক্ষকদের বরণ করে নেন সংগঠনের সদস্যরা। ‘বন্ধু সংঘ বোয়ালমারী’ এর সভাপতি সরোয়ার হোসেন চৌধুরী দুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক পল্লব এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই বন্ধু সংঘ বোয়ালমারী এর উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন সঞ্চালক মো. জাহিদুল হক পল্লব। এরপর প্রয়াত শিক্ষক বাবু শিবু প্রসাদ রায়, এস এম আব্দুস সালাম, আব্দুস সামাদ মিয়া, সুধীর কুমার পাঠক, বাবু সুবোধ রঞ্জন রায়, এম তবিবুর রহমান, মুরারী মোহন পোদ্দার, এস এম আব্দুর রাজ্জাক এর স্মৃতির কথা স্মরণ করে তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় স্মৃতিবিজরিত হয়ে বক্তব্য রাখেন জর্জ একাডেমীর প্রাক্তন শিক্ষক মো. লাল মিঞা, মো. খলিলুর রহমান প্রমুখ। এ সময় বক্তব্য রাখেন বোয়ালমারী জর্জ একাডেমীর পরিচালনা পর্ষদের সভাপতি মো. কামরুল হাসান, সদস্য মো. ফিরোজ আহমেদ, সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, শিক্ষক আনোয়ার হোসেন ঝন্টু, দেলোয়ার হোসেন, কৃষ্ণ সাহা। এ সময় ‘বন্ধু সংঘ বোয়ালমারী’ এর পক্ষ থেকে প্রাক্তন শিক্ষক মন্ডলীকে সংবর্ধনা জানানো হয়। ‘বন্ধু সংঘ বোয়ালমারী’ এর সভাপতি সরোয়ার হোসেন চৌধুরী দুলু সংগঠনের বিভিন্ন মানবিক কর্মকান্ড ও সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানের ২য় পর্বে নৈশভোজ ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুড়ন্ত ব্যান্ডের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ‘বন্ধু সংঘ বোয়ালমারী’র সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক পল্লব, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল, কলিম, রাজীব, শিশ প্রমুখ। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ‘বন্ধু সংঘ বোয়ালমারী’র সভাপতি সরোয়ার হোসেন চৌধুরী দুলু, সহসভাপতি মো. জাকির শেখ, মো. মহিদুল ইসলাম মহু, মো. শিমুল মিয়া, প্রণব রায়, সাজ্জাদ রহমান লাবলু, সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক পল্লব, যুগ্ম সাধারণ সম্পাদক শাফিজুর রশিদ লুলু, একে আজাদ মুক্ত মিয়া, মো. বাদশা মোল্যা, সৈয়দ এনামুল এহসান, সাংগঠনিক সম্পাদক মো. মহিবুল ইসলাম, বুলবুল শাহনেওয়াজ টুলু, মো. মতিয়ার রহমান, সৈয়দ জামিরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. লিটন সিকদার, সহ-প্রচার সম্পাদক মো. সেলিম রেজা, কোষাধ্যক্ষ মো. চুন্নু শেখ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. আহম্মদ আলী, দপ্তর সম্পাদক মো. খায়রুল ইসলাম, সহদপ্তর সম্পাদক বরুণ দত্ত, ক্রীড়া সম্পাদক মো. আশরাফুজ্জামান চুন্নু, সহক্রীড়া সম্পাদক মো. মিরাজ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রব মো. মাহ্মুদুর রহমান, সমাজসেবা সম্পাদক জ্যোতির্ময় পাঠক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শিবনাথ দাস মানিক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ধৃতি রঞ্জন রায়, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মাসুদ রানা, কার্যনির্বাহী সদস্য শেখ আতিকুল আলী, শ্রীধাম কর প্রমুখ। এছাড়া ‘বন্ধু সংঘ বোয়ালমারী’ এর উপদেষ্টা মো. মনিরুজ্জামান পলাশ, মো. শফিকুল ইসলাম, মো. মিরাদুল সিকদার, মো. রাকিবুর রহমান চপল, অ্যাড. বিপ্লব কুমার রায়, মো. সোহেল রানা লিটন, মো. জাহিদুল ইসলাম চৌধুরী শাহিন, মো. দেলোয়ার হোসেন ও মো. নজরুল ইসলাম অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION