1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৬৭৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে বোয়ালমারী উপজেলা আওয়ামী যুবলীগ। মাননীয় সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের আহবানে বোয়ালমারী উপজেলা আওয়ামী যুবলীগের সার্বিক তত্বাবধানে সাতৈর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে সোমবার (১৮ জুলাই) বিকেলে এ বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।
বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হান্নান মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সৈয়দ গালিবুর রহমান তানিন। সাতৈর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাহিদ আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃধা মো. খায়রুজ্জামানের সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো. জাহিদুল হাসান, নিখিল সাহা, রিফাত আহমেদ, মো. রঞ্জু আহমেদ, ঘোষপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতিয়ার, চতুল ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. দুলাল মিয়া, যুবলীগ নেতা মিজানুর রহমান লুলু, ফারুক হোসেন, আকাশ, জাহাঙ্গীর, কায়েস দেওয়ান, বেলায়েত বারী, তিতাস, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পলাশ মিয়া, সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক সবুজ হোসেন ও রাজিব খান সজিব, ছাত্রলীগ নেতা মারুফ প্রমুখ।
পরে সাতৈর ইউনিয়নের সাতৈর উচ্চ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপন করেন যুবলীগের নেতাকর্মীরা। এছাড়া সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট চারাগাছ বিতরণ করা হয়। এ সময় যুবলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION