বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুর ব্রার্দাস ইউনিয়ন ক্লাবের সহসাধারণ সম্পাদক হলেন বোয়ালমারীর কৃর্তি সন্তান কাদিরদী উচ্চ বিদ্যালয়ের সভাপতি, কাদিরদী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের আজীবন দাতা সদস্য, আমান গ্রুপ ও লেনদেন বিডির পরিচালক, ফিউচার এনিমেশন লিমিটেডের চেয়ারম্যান, গুলশান নর্থ ক্লাব ও ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের সদস্য মো. দেলোয়ার হোসেন। ১৪ জুন অনুষ্ঠিত ব্রার্দাস ইউনিয়ন ক্লাব ফরিদপুরের বার্ষিক সাধারণ সভায় ৫ জন উপদেষ্টা কমিটিসহ ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী পরিষদ ২০২২-২০২৫ সালের জন্য ৫১ জন সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়। উপদেষ্টারা হলেন বিশিষ্ট শিল্পপতি একে আজাদ, সামচুল বারী সানু, ব্রার্দাস ইউনিয়ন ক্লাবের প্রাক্তন সভাপতি হারুনার রশিদ সিদ্দিকী হারুন, জগজীবন সাহা, ব্যবসাহী বিশ্বজিৎ সাহা তনু। সভাপতি হলেন ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, সহসভাপতি ইদ্রিস খান ও কেএম খায়রুদ্দিন মিরাজ, সাধারণ সম্পাদক প্রণব কুমার মুর্খাজী, সহসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মো. মজিবর রহমান, সহযুগ্ম সম্পাদক বিলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াসাদ আহম্মেদ রিপন, সহসাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার দাস, কোষাধ্যক্ষ এসকেন্দার আলী লালু, ক্রীড়া সম্পাদক মো. লিটন মল্লিক লিটু, সহক্রীড়া সম্পাদক মো. মাসুদ মিয়া, প্রচার ও মিডিয়া কমিনিকেশন সম্পাদক অমরেশ চন্দ্র সাহা। দেলোয়ার হোসেনকে সিনিয়র সহসাধারণ সম্পাদক নির্বাচিত করায় প্রেসক্লাব বোয়ালমারীর সভাপতি ও সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক টেলিফোন বার্তায় দেলোয়ার হোসেন বলেন, অচিরেই বোয়ালমারীর সংবাদকর্মীদের সাথে আনুষ্ঠানিকভাবে মতবিনিময় করবেন।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.