1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে ২৮ পাউন্ডের কেক কেটে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৫৪০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে বুধবার (২৭ জুলাই) বিকেলে গোহাটা সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও প্রতিষ্ঠা বার্ষিকীর ২৮ পাউন্ডের কেক কাটা হয়।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য প্রযুক্তি বিষয়ক অবৈতনিক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মবার্ষিকীতে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরীফ বাকের ইদ্রিসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মো. আবুল খায়ের মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি এসএম মহাব্বত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মো. গফফার শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম মিনা রাসেল, মো. মোক্তার হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. সেলিমুজ্জামান সেলিম, সম্পাদক আমিরুল ইসলাম পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মুনজুর রহমান তুষার, মোঃ রবিউল ইসলাম খান, সহদপ্তর সম্পাদক উজ্জল বিন লাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক মোঃ আনিচুর রহমান আনিস, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সহিদ মিয়া, ময়না ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. হাসিবুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা জিয়াউর রহমান লিটন, মো. ওলিয়ার রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION