#বোয়ালমারীতে গরুচোর সন্দেহে নির্মম নির্যাতনের শিকার হয়েছে প্রতিবন্ধী এক যুবক।উপজেলার গুনবহা ইউনিয়নের নয়ানিপাড়া গ্রাম নিবাসী মানসিক প্রতিবন্ধী এই যুবকের নাম মোঃ জসিম মোল্লা (৩৮)।তার মৃত বাবার নাম মোঃ শুকুর মোল্লা। আত্মীয়-পরিজনহীণ জসিম বুধবার(২৭ জুলাই)ভোররাতে একই উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামে এই নৃশংসতার শিকার হন। পিটিয়ে তার সর্বাঙ্গ থেঁতলে দেয়া হয়েছে। উপরে ফেলা হয়েছে পায়ের একাধিক আঙুলের চাড়া। কতিপয় নির্বোধের চরম বর্বরতার শিকার জসিম এখন পুলিশ পাহাড়ায় বোয়ালমারী হাসপাতালে চিকিৎসাধীন। সরেজমিন অনুসন্ধান শেষে আসছে বিস্তারিত,,,,
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.