1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

দিঘীরপাড় স. প্রা. বিদ্যালয়ের সভাপতি হলেন ডা. কাজী মশিউল আলম

  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৭০৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. কাজী মশিউল আলম।
আনুষ্ঠানিকভাবে সোমবার (০১ আগস্ট) দুপুরে ডা. কাজী মশিউল আলমকে সভাপতির দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বর্তমান কমিটির সহসভাপতি কাজী আবু সাঈদ, স্কুলের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোসা. আসমা পারভীন, সদস্য খাদিজা পারভীন, হাজেরা বেগম, আছিয়া বেগম, আঞ্জুয়ারা বেগম, শিক্ষক কামাল আহমেদ, মো. মোরাদ মোল্যা, কাজী আনিস, কাজী জাহাঙ্গীর হোসেন, কাজী মনিরুজ্জামান, ইউপি সদস্য মো. বরকত মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা কাজী আরিফ, কাজী শাহজাহান, কাজী সুজ্জল, মুক্তিযোদ্ধা কাজী দেলোয়ার হোসেন, মো. হাবিবার মুন্সী, কাজী জুলকার নাঈম, কাজী রিপন, মো. ইরফান শেখ, মো. পল্টু মীর, মো. আজীম শেখ, মো. মাসুদ শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি কাজী মশিউল আলম এক প্রতিক্রিয়ায় বলেন, আমাকে সভাপতি নির্বাচিত করায় স্কুলের অভিভাবকবৃন্দ, এলাকাবাসী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিশু শিক্ষা বিস্তারে আমার সাধ্য অনুযায়ী কাজ করবো। আমার স্কুলের কোনো ছাত্রছাত্রী অসুস্থ হলে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ দরিদ্র ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ প্রদানের ব্যবস্থা করা হবে। দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি আধুনিক মডেল বিদ্যালয় হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION