1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালন করলো বোয়ালমারী উপজেলা আওয়ামী যুবলীগ

  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৬০১ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বোয়ালমারী উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে শুক্রবার (৫ আগস্ট) বিকেলে স্থানীয় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বোয়ালমারী উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হান্নান মোল্যার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী রায়হান রকির সঞ্চালনায় উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক মো. আহাদুল করিম আহাদ, কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সদস্য মো. মমিন খান, যুবলীগ নেতা মো. জাহিদ হাসান, মো. হাফিজুর রহমান, মিজানুর রহমান লুলু, নিখিল সাহা, সৈয়দ গালিবুর রহমান তানিন, মো. রিফাত, মো. ফারুক হোসেন, বিলায়েত বারীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি/সাধারণ ও আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ। মরহুম বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন উপস্থিত যুবলীগের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION