বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে অবস্থিত বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রভাষক মো. জাহিদুল হক পল্লব।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে জাহিদুল হক পল্লবকে সভাপতি নির্বাচিত করা হয়। বোয়ালমারীর বিশিষ্ট শিক্ষানুরাগী ও সামাজিক ব্যক্তিত্ব প্রয়াত জহুরুল হক নাগর মিয়ার ছেলে জাহিদুল হক পল্লব বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। বোয়ালমারীর স্বনামধন্য একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের বাংলা বিভাগে প্রভাষক পদে কর্মরত রয়েছেন তিনি। সেই সাথে সামাজিক সংগঠন ‘বন্ধু সংঘ বোয়ালমারী’র সাধারণ সম্পাদক তিনি। সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।
বোয়ালমারী স. প্রা. বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি জাহিদুল হক পল্লব জানান, আমাকে সভাপতি নির্বাচিত করায় স্কুলের অভিভাবকবৃন্দ, এলাকাবাসী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিশু শিক্ষা বিস্তারে আমার সাধ্য অনুযায়ী কাজ করবো। সহযোগিতা নিয়ে বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি আধুনিক মডেল বিদ্যালয় হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.