প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ৭:২২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২২, ৭:৩০ পি.এম
তেলজুড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সৈয়দ শাকীর

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ঐতিহ্যবাহী তেলজুড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ শাকীর আহম্মদ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্কুল ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সদস্যদের এক সভায় সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন। এ সময় সদস্যগণ ছাড়াও শেখর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, জাহাঙ্গীর আলম মুকুল, খন্দকার ওমর হাফিজ মুক্তি, মোঃ আলেক শরীফ, শহীদউদ্দিন মিয়া দিপু, মোঃ এসকেন্দার মৃধা, মোঃ শাহজাহান শেখ ও ডাঃ মওদুদ হোসেনসহ এলাকার আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ৫ অভিভাবক সদস্য-মোঃ আজিজুল হক সর্দার, গোলাম মোস্তফা, ইলিয়াস মোল্লা, খন্দকার জাহিদ আহম্মেদ ও মহিলা সদস্য সাবিনা ইয়াসমিন। ৩ শিক্ষক প্রতিনিধি- মশিউর রহমান শিকদার, বিপ্লব বিশ্বাস ও তাহমিনা পারভীন। দাতা সদস্য-সৈয়দ আলী আহম্মদ জাহিদ।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.