1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে ইজিবাইকের চাপায় ৫ বছরের শিশু নিহত

  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৮৪ Time View
ইজিবাইক চাপায় নিহত শিশু মীম আক্তার

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ব্যাটারীচালিত ইজিবাইকে চাপায় এক শিশু নিহত হয়েছে। শিশুটির নাম মিম আক্তার (৫)। সে বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর গ্রামের রাজু সিকদারের মেয়ে। রবিবার (৪ সেপ্টম্বর) সকাল ১১টার দিকে নদেরচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির মামা মুন্নু আমিন জানান, মিম সকাল সাড়ে দশটার দিকে মা ও দাদির সঙ্গে পার্শ্ববর্তী বাকি মাস্টারের বাড়িতে টিকা নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তারা নদেরচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক মিমকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। অটোবাইকের চাপায় মিম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ ফাতেমা ইশরা জাহান বলেন, শিশুটিকে জরুরী বিভাগে আনার পর আমরা তাকে মৃত অবস্থায় পাই।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব জানান, ঘাতক ইজিবাইকটিকে শনাক্ত করার জন্য পুলিশের একটি টিম কাজ করছে। মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION