1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

রাজাপুরে গ্রামীণ মেলা ও ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৭১ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর বাজার সংলগ্ন কুমার নদে রাজাপুর ও দাদপুর যুব সমাজের উদ্যোগে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া। উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক নবাবজাদা ফজল এ রহমান। বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাদপুর ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর, পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইসরাফিল মোল্যা প্রমুখ। নৌকা বাইচে ১ম স্থান অধিকার করেছে পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী গ্রামের বাকু শেখের নৌকা। ২য় স্থান অধিকার করে একই গ্রামের বুলবুলের নৌকা ও ৩য় স্থান অধিকার করেছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার আড়পাড়া গ্রামের ওসমান শেখের নৌকা। বাইচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। সভাপতিত্ব করেন মেলা কমিটির আহবায়ক গাজী আনিসুজ্জামান রনি। এ সময় মেলা কমিটির শেখ মঞ্জুর রহমান তুষার, গাজী ফখরুজ্জামান শুভ, লিটন মোল্যা, ফজর খাঁ, খোকন মোল্যা, তাহের মোল্যা, সেলিম কাজী মঞ্চে উপস্থিত ছিলেন। গ্রামীণ মেলা ও নৌকা বাইচ নদের দুইপাড়ে ব্যাপক লোকসমাগম ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION