বোয়ালমারী প্রতিনিধিঃ বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের সাবেক সেনা সদস্য মো. আছাদুজ্জামান তালুকদারকে গত ২৪ সেপ্টেম্বর জমিজমা নিয়ে বিরোধের জের ধরে খুন করার উদ্দেশ্যে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করার অভিযোগ পাওয়া গেছে। মাথায় রক্তাক্ত অবস্থায় আঘাত নিয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে নিজে বাদী হয়ে বোয়ালমারী থানায় অভিযোগ করেছেন। বিবাদীরা হলেন মিন্টু তালুকদার, রাফি তালুকদার ও শামিমা নাসরিন মিনু। থানায় অভিযোগ দেয়ার পর বিবাদীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বাদী আছাদুজ্জামান তালুকদার। এ ব্যাপারে বিবাদীরা জানান, জমিজমা নিয়ে বিরোধ রয়েছে ঠিকই কিন্তু আমরা তাকে আহত করিনি। নিজেরাই মাথা কেটে হাসপাতালে ভর্তি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.