আবহমান বাংলার চিরায়ীত লোক সংস্কৃতির অন্যতম গ্রামীন মেলা ও নৌকাবাইচ। বোয়ালমারীর তেলজুড়ীতে তারই ধারাবাহিকতায় দেড়শত বছরপূর্বে নেছার উদ্দিন বিশ্বাস নামে আমাদের অঞ্চলের একজন পূর্বপুরুষ মেলাটির গড়পত্তন করেন। সেই থেকে অদ্যাবধি ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ ও গ্রামীণ মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। করোনা মহামারী অতিসংক্রমণ কালীন মেলাটি দু’বছর বন্ধ ছিল। এ বছর স্থানীয় দলমত নির্বিশেষে সকলের অনুরোধে মেলাটি আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়। বাংলার লোক ঐহিত্যের বিরোধী কতিপয় স্বার্থন্বেষী মহল মেলাটি নিয়ে অপপ্রচার চালিয়েছে, যে মেলা থেকে রশিদের মাধ্যমে চাঁদা তোলা হয়েছে। চাঁদা তোলার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এমন হয়ে থাকলে আমি বা মেলা পরিচালনা কমিটি অবগত নই। বিষয়টি কয়েকটি গণমাধ্যমে প্রচার হয়েছে, যা আদৌ সত্য নয়। সম্পূর্ণ মনগড়া, বানোয়াট। প্রচারিত সংবাদটি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। -মো. জাহাঙ্গীর আলম মুকুল, সভাপতি, তেলজুড়ি মেলা ও নৌকাবাইচ পরিচালনা কমিটি।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.