৩ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় বোয়ালমারী ছাপড়া মসজিদ বর্তমান দারুস সালাম কওমী মাদ্রাসা থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থী রোমান মোল্যা নিখোঁজ হয়েছে। সে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের জামাল মোল্যার ছেলে। নিখোঁজ হওয়ার সময় রোমানের পরনে ছিল লুঙ্গি ও গোলাপী রঙের পাঞ্জাবি। এ ব্যাপারে ওই দিনই থানায় জিডি করা হয়েছে বলে জানান মাদ্রাসার হাফেজ মাওলানা মাইমুন। জিডি নম্বর ১৭৭। যদি কোনো ব্যক্তি নিখোঁজ রোমানের তথ্য পান তার বড় ভাই ইয়াছিন মোল্যার ০১৭৭৮৮৩৩৮০৫ নম্বরে যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ করেছেন তার পরিবার।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.