বোয়ালমারী প্রতিনিধি: কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদন উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বোয়ালমারীতে ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস ২০২২ পালিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ প্রীতম কুমার হোড়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তোজাম্মেল হোসেন, মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, সাংবাদিক অ্যাড. কোরবান আলী প্রমুখ। অনুষ্ঠান শেষে একটি র্যালী অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.