1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

হামলা ভাংচুরের ঘটনায় ইউনিয়নবাসীর সাথে চেয়ারম্যান কামাল আহমেদের মতবিনিময়

  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৪৬৫ Time View
হামলা ও ভাংচুরের ঘটনায় ইউনিয়নবাসীর সাথে কামাল আহমেদের মতবিনিময়

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নে জাল জন্মনিবন্ধন দিয়ে ভোটার হতে না পেরে ইউনিয়ন পরিষদে বিএনপির একদল দুর্বৃত্তের হামলা, ভাঙচুর ও লুটপাটের উদ্ভ‚ত পরিস্থিতিতে ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় করেছেন শেখর ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ। শনিবার (১৬ অক্টোবর) রাতে সহস্রাইল চেয়ারম্যান কামাল আহমেদের নিজ বাড়িতে সৈয়দ আমিনুর রহমান আচ্চুর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সহস্রাইল বাজার বণিক সমিতির উপদেষ্টা সদস্য মো. জাফর মোল্যার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, বোয়ালমারী উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, আলফাডাঙ্গা কলেজের প্রভাষক মহসিন মোল্যা, রাশেদুজ্জামান, যুবলীগ নেতা মীর্জা আব্বাস মিলন প্রমূখ।
মতবিনিময় কালে চেয়ারম্যান কামাল আহমেদ বলেন- “শেখর ইউনিয়নের মানুষের সেবাদানের প্রতিশ্রুতি দেওয়ায় আপনারা আমাকে চেয়ারম্যান বানিয়েছেন, আমৃত্যু এই প্রতিশ্রুতি শতভাগ রক্ষা করবো ইনশাআল্লাহ। ইউনিয়ন পরিষদে সেবা দিতে কোন হোলডিং টেক্সের রশিদ লাগবে না। সরকার নির্ধারিত ফি এর বাইরে কেউ কোন টাকা দাবি করলে আমাকে জানাবেন। সেবা দিতে আমি আপনাদের দরজায় হাজির হবো আপনাদের আমার দরজায় আসতে হবে না।”
উল্লেখ্য, গত ৯ অক্টোবর কতিপয় যুবক চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ভুয়া জন্মনিবন্ধন তৈরি করে নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্তির চেষ্টা চালায় । ভোটার তালিকা প্রণয়নে নিযুক্ত কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা জন্ম নিবন্ধন সনদ গুলো অনলাইনে সার্চ দেয়। এতে ভুয়া প্রমানিত হলে ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ এ কাজে জড়িত সহস্রাইল গ্রামের ফটিক মোল্লার ছেলে কিবরিয়া মোল্লাকে(২৫) ডেকে জাল স্বাক্ষরের বিষয়ে জানতে চান এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেন। এ ঘটনা কিবরিয়া মোল্লার পক্ষের বিএনপির একদল দুবৃর্ত্ত ইট-পাটকেল, লাঠি-সোটা নিয়ে সহস্রাইল বাজারস্থ ইউপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাংচুর চালায়। এসময় তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে। এ বিষয়ে বোয়ালমারী থানায় ১০ জনের নাম উল্লেখপূর্বক একটি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION