1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে চলছে জেলা পরিষদের ভোটগ্রহণ

  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৫১৮ Time View

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ড বোয়ালমারীতে সকাল থেকেই ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জনপ্রতিনিধিরা উপজেলা পরিষদ কেন্দ্রে ভোট প্রদান করছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ, পৌরসভা ও ১০টি ইউনিয়নের মোট ১৪৬ জন জনপ্রতিনিধি এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। ঘোষপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মো. দেলোয়ার হোসেন হত্যা মামলায় কারাগারে থাকায় ভোট দিতে পারছেন না। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত আনারস প্রতীকে মো. ফারুক হোসেন, স্বতন্ত্র চশমা প্রতীকে ভাঙ্গার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন ও মোটর সাইকেল প্রতীকে মো. নুর ইসলাম সিকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২নং ওয়ার্ড বোয়ালমারী থেকে সদস্য পদে টিউবওয়েল প্রতীকে সাবেক জেলা পরিষদ সদস্য মো. আবু জাফর সিদ্দিকী ও হাতি প্রতীকে আহসান হাবিব (হাসান সিকদার) প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর সদস্য প্রার্থী সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ শারিরীক অসুস্থতাজনিত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া (১, ২ ও ৩) সংরক্ষিত ১নং ওয়ার্ডের মহিলা সদস্য পদে আলফাডাঙ্গার সাবেক সদস্য মাইক প্রতীকে মোছা. বিউটি বেগম, ঘড়ি প্রতীকে খাদিজা বেগম, বোয়ালমারীর হরিণ প্রতীকে জেসমিন সেলিম আলপনা, ফুটবল প্রতীকে প্রিয়াংকা রফিক ও দোয়াত কলম প্রতীকে শাহানাজ বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আহাদ মিয়া জানান, এ ওয়ার্ডে ভোটার ১৪৬ জন। সকাল সাড়ে ১১টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ৫৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে ৩ জন চেয়ারম্যান, ৩ সদস্য ও ৫ জন মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইভিএমে দুপুর ২টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION