
বোয়ালমারী প্রতিনিধি: ভবিষ্যত বাংলাদেশের কর্ণধার তথা বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরকে বা শিশু কিশোরদেরকে উন্নত বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে শিশু কিশোরদের মাঝে শেখ রাসেল এর স্মৃতি অম্লান রাখতে দেশব্যাপী এ দিবস উদ্যাপন করা হয়। এরই ধারাবাহিকতায় উপজেলা পরিষদের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় বোয়ালমারীতে ১৮ অক্টোবর শেখ রাসেল দিবসে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেল এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পৌনে ১০টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালী পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। ১০টায় দিবসটির মুল অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে একযোগে সম্প্রচার করা হয়। ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সাড়ে ১১টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. খালেদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, প্রেসক্লাব বোয়ালমারী’র সভাপতি বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিবুল হাসান। শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রথম পুরস্কার গ্রহণ করেন রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষকের পক্ষে শিক্ষিকা সাবিহা নাসরিন