1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৪৭৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে কৃষকদের মাঝে ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ’ প্রকল্পের উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে । ১১ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২.০০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসেনের সভাপতিত্বে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড় জানান, এ বছর সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে ১০ টি সিডার, ৯ টি রিপার, ৩ টি পাওয়ার থ্রেসার, ৫ টি মেইজ শেলার, ৫ টি বেড প্লান্টার, ৩ টি রাইস ট্রান্সপ্লান্টার ৪ টি পাওয়ার স্প্রেয়ার এবং ৭ টি পটেটো ডিগার যন্ত্র কৃষকের মাঝে বিতরণ করা হবে। বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষিতে যান্ত্রিকীকরণে কৃষকদের উৎসাহিত করতে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে যন্ত্র বিতরণ করছে। তিনি আরো বলেন, এতে করে একদিকে যেমন কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং অন্যদিকে অত্যন্ত কম সময়ে কৃষক ফসল ঘরে তুলতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION