1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে আ’লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেন মেয়র প্রার্থী আলী আকসাদ ঝন্টু

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৬৮৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: আসন্ন আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ও কাউন্সিলর আলী আকসাদ ঝন্টু আ’লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ১৬ নভেম্বর বুধবার সকাল ১১টায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয় করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি এসএম আকরাম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. দোলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আজগর হোসেন মন্টু, ছাত্রলীগ নেতা মামুন শেখ প্রমুখ। আ’লীগের মনোনয়ন প্রত্যাশী আলী আকসাদ ঝন্টু বলেন, আমি আ’লীগের মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হলে পৌরবাসীর হোল্ডিং ট্যাক্স ও জন্মনিবন্ধন ফি মওকুফ করে দিব। এসব আমার নিজস্ব অর্থায়নে পরিশোধ করবো। আলফাডাঙ্গা পৌরসভাকে সন্ত্রাস-মাদকমুক্ত ও মানুষের বাসযোগ্য একটি সুন্দর নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, পৌরসভার সকল স্থানে সাপ্লাই পানিসহ পৌর এলাকায় রাস্তা ঘাট, বিদ্যুৎ এর সমস্যা ও ব্যাপক উন্নয়নসহ পৌরবাসীর সকল নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। উল্লেখ্য নির্বাচন কমিশন ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর মাসে আলফাডাঙ্গার পৌরসভাসহ আলফাডাঙ্গা সদর, বুড়াইচ, গোপালপুর তিনটি ইউনিয়নের স্থানীয় সরকার নির্বাচন। এ উপলক্ষে শুরু হয়েছে আ’লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রয়। ১৫ ও ১৬ নভেম্বর দলীয় মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী আ’লীগের কার্যালয় হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION