1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

একইদিনে দু’টি অনুষ্ঠানে ডা. দিলীপ রায়

  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৫৬৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীর উপজেলার শেখর ইউনিয়নের শেখর গ্রামের মনোরঞ্জন মন্ডলের বাড়িতে ২৪ প্রহরব্যাপী ঐহিত্যবাহী নামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হচ্ছে। নামযজ্ঞ অনুষ্ঠানে আশপাশের এলাকার হাজারো অতিথির আগমন ঘটে।
১৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় নামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামীলীগের সহসভাপতি ডা. দিলীপ রায় তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আজ আমি আপনাদের মাঝে আসতে পেরেছি এবং কথা বলতে পারছি। আমি, আমরা এবং আপনারা সবাই সুখে শান্তিতে আছি। যতদূর পারি এলাকার মানুষের সেবা করতে পারছি। এ এলাকায় কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই। ধর্ম যার যার উৎসব সবার এ নীতি বিশ্বাস করে এলাকার মানুষ। এভাবে সুখে শান্তিতে থাকতে হলে আগামীতে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। সকলে মিলেমিশে আবারও তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। সে ক্ষমতায় থাকলেই এলাকার আরো উন্নয়ন সম্ভব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৃণাল মুখার্জী। এ সময় তাঁর সাথে ছিলেন বাবলু রায়, এলাকার রাজনীতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
এছাড়া শেখরে অনুষ্ঠানে যোগদানের পূর্বে পূজা উদযাপন কমিটির কেন্দ্রীয় সদস্য ও বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রশান্ত সাহার শ্রাদ্ধ অনুষ্ঠানে মধ্যাহ্ন অনুষ্ঠানে যোগদেন তিনি। প্রশান্ত সাহার স্বরণে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং বলেন, বোয়ালমারীতে ব্যাপকভাবে প্রশান্ত স্মরণসভা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, মুক্তিযোদ্ধাের সাবেক কমান্ডার অধ্যক্ষ আব্দুর রশিদ, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ ফরিদ আহমেদ, প্রেসক্লাব সভাপতি অ্যাড. কোরবান আলী, জেলা যুবলীগ নেতা সেলিমুজ্জামান লিটু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION