1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

ডোবরায় পূর্বশত্রুতার জের ফুলকপির ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ

  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৫০২ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জের ধরে ফুলকপির ক্ষেত নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক ফারুক শেখ। ফুলকপির ক্ষেত বিনষ্টের কারণে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের ডোবরা জুটমিল সংলগ্ন মাঠে ৩২ শতাংশ বর্গা জমিতে শীতকালীন সবজি ফুলকপির আবাদ করেছিলেন ডোবরা গ্রামের কৃষক মো. ফারুক শেখ। ফলনও হয়েছিলো ভালোই। কিন্তু মঙ্গলবার (১৫ নভেম্বর) গভীর রাতে কে বা কারা তার ফুলকপির ক্ষেতে স্প্রে এর মাধ্যমে আগাছানাশক ঔষধ প্রয়োগ করে। পরদিন দুপুরে তিনি ফুলকপির ক্ষেতে গিয়ে দেখতে পান ফুলকপির গাছগুলো নিস্তেজ হয়ে ঢলে পড়েছে। আগাছানাশক স্প্রে এর কারণে দু’য়েক দিনের মধ্যেই গোড়ায় পঁচন ধরে ফুলকপি গাছ ও জমির আগাছা মরে হলুদ বর্ণ ধারণ করেছে। এতে ওই কৃষকের সাড়ে ৩ হাজার ফুলকপি গাছ মরে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ফারুক শেখ রবিবার (২০ নভেম্বর) বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী কৃষক মো. ফারুক শেখ বলেন, এলাকায় একটি পক্ষের সাথে আমাদের বিরোধ রয়েছে। বিভিন্ন মিথ্যা মামলায় তারা আমাদেরকে আসামি করেছে। সেসব মামলা বর্তমানে আদালতে চলমান রয়েছে। আমাদের ক্ষতিসাধনের লক্ষ্যে রাতের আধারে প্রতিপক্ষের লোকজন আমার ফুলকপির ক্ষেতে বিষ প্রয়োগ করেছে। এতে আমার ক্ষেতের ৮০ শতাংশ ফুলকপি গাছ পঁচে দেড় লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। এছাড়া ওই ফুলকপি ক্ষেতের পার্শ্ববর্তী জমিতে ১২ কেজি পেঁয়াজের দানা (বীজ) রয়েছে। পেঁয়াজের দানার ক্ষেত যেনো ক্ষতিগ্রস্থ না হয় সে ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ফারুক শেখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION