1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে খ্যাতিমান অভিনেতা অমল বোসের স্মরণে স্মৃতিচারণ সভা

  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৪৮২ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে খ্যাতিমান চলচ্চিত্র ও জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদি’র নানাখ্যাত অভিনেতা অমল বোসের স্মরণে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শুক্রবার (২ ডিসেম্বর) বিকাল ৩টায় একাডেমির মিলনায়তনে এ স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ও শিল্পকলা একাডেমির সদস্য আমীর চারু বাবলুর সঞ্চালনায় স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির সভাপতি মোশারেফ হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শিল্প সাংস্কৃতির অগ্রযাত্রায় আসুন আমরা ঐক্যবদ্ধ হই। নিজেদের মেধাকে কাজে লাগিয়ে ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে অগ্রনী ভূমিকা রাখি। জনপ্রিয় অভিনেতা প্রয়াত অমল বোস শুধু বোয়ালমারীরই কৃতি সন্তান ছিলেন না। তিনি ছিলেন সারাদেশের সম্পদ। অভিনয়ের মাধ্যমেই তিনি হাজার বছর মানুষের মাঝে বেঁচে থাকবেন। অন্যান্যের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রয়াত অভিনেতা অমল বোসের চাচাতো ভাই, উপজেলা আ’লীগের সহসভাপতি মলয় কুমার বোস, বোয়ালমারী সাংস্কৃতিক ঐক্যমঞ্চের সভাপতি জীবন কৃষ্ণ পাল, চতুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনীর হোসেন রাফী, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ও শিল্পকলা একাডেমির সদস্য সচিব লিয়াকত হোসেন লিটন, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ শাহিনুর আলম, প্রেসক্লাব বোয়ালমারীর সভাপতি বোয়ালমারী বার্তা সম্পাদক অ্যাড. কোরবান আলী, চলচ্চিত্র অভিনেতা পরিচিত রহমান (সবুজ) প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাংবাদিক ও শিল্পকলা একাডেমির সদস্য খান মোস্তাফিজুর রহমান সুমন ও সাংস্কৃতিক কর্মী মো. আলামিন নিবিড়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION