1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

শিক্ষার মান উন্নয়নে বায়তুল হিকমাহ্ আইডিয়াল মাদ্রাসায় সাংবাদিক সাথে মতবিনিময় সভা

  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৫৬৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও গুণীজনদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে গো-হাটা সংলগ্ন বায়তুল হিকমাহ্ আইডিয়াল মাদ্রাসা। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বায়তুল হিকমাহ্ মাদ্রাসার প্রিন্সিপাল মো. সালমান মাহমুদের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল রফিকুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রেসক্লাব বোয়ালমারীর সভাপতি, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম (আমিন), দৈনিক সকালের সময় প্রতিনিধি মো. জাকির হোসেন, দৈনিক ভোরের ডাক কেএম রেজাউল করিম, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি এমএম জামান, চ্যানেল এসটিভি প্রতিনিধি মো. ইলিয়াস মোল্যা, সাপ্তাহিক মানবদর্পণ সম্পাদক মো. তারিকুল ইসলাম, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি এসএম রুবেল, দৈনিক খবরপত্র প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, শিক্ষক ইকবাল হোসেন লিমন, মোঃ ইমরান হুসাইন, হাফেজ মোঃ শরিফুল ইসলাম, হাফেজ মোঃ সাব্বির হোসেন প্রমুখ।
উল্লেখ্য মাদ্রাসাটি ২০১৯ সালের ডিসেম্বর মাসে স্থাপিত হয় এবং ২০২০ সালের জানুয়ারি থেকে সুশৃঙ্খলভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়। মাদ্রাসায় বালক আবাসিক শাখায় ৭৫ জন, বালিকা আবাসিক শাখায় ৮০ জন এবং একাডেমিক শাখায় ১৩৯ জনসহ সর্বমোট ২৯৪ জন শিক্ষার্থী রয়েছে। মাদ্রাসায় মেধাবী ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় নিয়োজিত রয়েছে ১২ জন পুরুষ শিক্ষক ও ৮ জন মহিলা শিক্ষিকা।
ইতিমধ্যে বায়তুল হিকমাহ্ মাদ্রাসার শিক্ষার্থীরা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শিশু-কিশোরদের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বোয়ালমারী উপজেলা থেকে মাদ্রাসার ৪ জন, ফরিদপুর জেলা পর্যায়ে ৪ জন বিজয়ী হয়ে পুরস্কার পেয়েছে। এবং পরবর্তীতে ঢাকা বিভাগীয় পর্যায়ে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
৩০ নভেম্বর বোয়ালমারীর বাহিরবাগ হাফেজিয়া মাদরাসায় অনুষ্ঠিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৪ জন শিক্ষার্থী বিভিন্ন শাখায় বিজয়ী হয়ে পুরস্কার পায়। সর্বশেষ ২ ডিসেম্বর উপজেলার গুনবহা কামারগ্রাম মধ্যপাড়া জামে মসজিদে দিনব্যাপী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৯ জন সর্বাধিক বিজয়ী হয়ে পুরস্কার পায়।
২০২২ সালে এ পর্যন্ত বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বায়তুল হিকমাহ আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে মোট ২১ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION