1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে নানা অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার

  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৪৫৯ Time View

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : নবাগত জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পিএএ) ফরিদপুর জেলায় যোগদান করার পরে প্রথমে আজ (১২ ডিসেম্বর) বোয়ালমারীতে নানা অনুষ্ঠানে যোগদান করেন। এ সময় জেলা প্রশাসক উপজেলা চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। পর পরই উপজেলা পরিষদ হলরুমে নানা পেশার মানুষের সাথে মতবিনিময় অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পিএএ) অফিসারদের উদ্দেশ্যে বলেন, জনগণ সেবা নিতে এসে কোন প্রকার হয়রানির শিকার যেন না হয়। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার মান উন্নয়নে স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন বলে জানান। মাদকমুক্ত সমাজ গড়তে সারা বছরই সকল ধরণের খেলাধূলার আয়োজন করতে ক্রীড়া সংস্থাকে নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। সহকারি শিক্ষা অফিসার রকিবুল হাসান ও অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন এর সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র সেলিম রেজা লিপন মিয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, প্রেসক্লাব সভাপতি ও বোয়ালমারী বার্তার সম্পাদক প্রকাশক অ্যাড. কোরবান আলী, চতুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম, সাতৈর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মাদ রাফিউল আলম মিন্টু প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধানের উচ্চ ফলনশীল জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। সমবায় ও পল্লী উন্নয়ন বোর্ডের চেক বিতরণ ও ডিজিটাল সেবা প্রদর্শনী করা হয়েছে। পরে নবাগত জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করে, উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION