
স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারীতে শেখর কাজী সিরাজুল ইসলাম একাডেমীর নিয়োগ পরিক্ষার ৩ মাস ১৪ দিন অতিবাহিত হলেও রহস্য জনক কারণে ফলাফল প্রকাশ হয়নি। নিয়োগের ফলাফল প্রকাশ নিয়ে চিন্তায় রয়েছে পরিক্ষার্থীরা। এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ছে নিরাপত্তা কর্মী পদের পরিক্ষায় উত্তীর্ণ প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করা ব্যক্তিদের পাশ কাটিয়ে তৃতীয় ব্যক্তিকে নিয়োগ দেয়ার পায়তারা চলছে।
নিয়োগ পরিক্ষার তালিকায় নিরাপত্তা কর্মী পদে প্রথম হয়েছেন পরেশ বালা, দ্বিতীয় হয়েছেন পরিতোষ বাড়ৈয়, এবং তৃতীয় হয়েছেন প্রবীর সরকার।
এ তথ্যের অনেকটাই সত্যতা আছে বলে নিশ্চিত করছে পরিচালনা পর্ষদের একাধিক সদস্য।
১৪ ডিসেম্বর অত্র স্কুলের প্রধান শিক্ষক ও নিয়োগ কমিটির সদস্য সচিব আনিসুজ্জামানের কাছে ফলাফলের বিষয়ে জানতে চাইলে তিনি ফলাফল জানাতে অপরাগতা প্রকাশ করেন।
অথচ এর আগেই উপজেলা নির্বাহী অফিসার ফলাফল নোটিশ বোর্ডে টাঙিয়ে দেয়ার নির্দেশ দিয়েছিলেন। তার এ নির্দেশ কার্যকর না হওয়ায় বিশ্বময় প্রকাশ করেছেন এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.